• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফরে ১৭টি পর্যন্ত দ্বিপক্ষীয় চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকছে বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প ঢাকার ৫৬ খাল দখলমুক্তে দুই কমিটি, গাইড ওয়াল নির্মাণ করে স্থায়ী সংরক্ষণের ঘোষণা আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা রেলপথ, কোচ পেলেই শুরু হবে ট্রেন চলাচল: মন্ত্রী শেখ রবিউল আলম আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’—খুলনার সমাবেশ থেকে যুব সমাজের প্রতি ডা. শফিকুর রহমানের আহ্বান বাংলাদেশ থেকেই তৈরি হবে মেসি-রোনালদো-এমবাপ্পে’—প্রাথমিক গোল্ডকাপের পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সুইজারল্যান্ডে মার্কিন-ইরান বৈঠক বাতিল, তবু লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহর পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার দ্বারপ্রান্তে, তিস্তাপাড়ে বন্যার শঙ্কা মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: স্বাক্ষর হতে পারে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি, আলোচনায় তিস্তা প্রকল্প

ধ্রুবতারা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঝালকাঠিতে।

রিপোর্টার: / ৩৭১ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি: 
প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় শ্রেষ্ঠ স্বর্ণপদক প্রাপ্ত যুব সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঝালকাঠি জেলা  শাখার সম্মেলন অনুষ্ঠিত।
২৭/০৮/২০২০ইং তারিখ বৃহস্পতিবার  বিকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির হলরুমে সংগঠনের জেলা কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নির্বাহী সদস্য অমীয় প্রাপণ চক্রবর্তী (অর্ক)।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মিজানুর রহমান, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক শফিউল আজম টুটুল, ধ্রুবতারা  যুব সংসদের মেহেদি হাসান জেনেট, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ পাপ্পু, কেন্দ্রীয় নেতা রাফি আহমেদ, লাব্বি আহসান, ভারতের দিল্লি শাখার সমন্বয়কারী পাপন সরকার, নোয়াখালি জেলা শাখার দপ্তর সম্পাদক মো: সুজন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিম, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো: রুহুল আমীন রুবেল, ধ্রুবতারার জেলা কমিটির যুগ্ম সম্পাদক মো: রিয়াজ মোর্শেদ, নলছিটি উপজেলা সভাপতি মো: শাহ আলম সরদার, সাধারণ সম্পাদক মো: সহিদুল ইসলাম রিপন, রাজাপুর উপজেলা শাখার সভাপতি মো: সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: বুলবুল আহাম্মেদ, সাংবাদিক মো: মাসুম খান, সাংবাদিক মো: আতাউর রহমান ।
পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জেলা সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়।
সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উপর শ্রদ্ধা নিবেদন করা হয়।
 সম্মেলনে পরবর্তী ২ বছরের জন্য ঝালকাঠি জেলার শাখার সভাপতি হিসেবে পুন:রায়  রিয়াজুল ইসলাম বাচ্চুকে এবং সাধারণ সম্পাদক হিসেবে হুমায়ূন কবির (সাগর) কে নির্বাচিত করা হয়।
এই সম্মেলনে ৪১ সদস্য বিশিষ্ট ঝালকাঠি জেলা কমিটি  ঘোষনা করা হয়।
এছাড়াও নলছিটি উপজেলার মোঃ শাহআলম সরদারকে সভাপতি ও মোঃ সফিকুল  ইসলাম রিপনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এবং রাজাপুর উপজেলা শাখায় মোঃ সাইদুল ইসলামকে সভাপতি ও মোঃ বুলবুল আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষনা করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ