• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ,,, ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মাইলফলক: নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ,,, দীর্ঘ  ১ মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন,, কলাপাড়ায় ইউপি সদস্যর বিরুদ্ধে শতাধিক গ্রামবাসীর অভিযোগ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজর: ১৬ দেশের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে কলাপাড়ায় মসজিদের ইমামকে পিটিয়ে রক্তাক্ত জখম/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার, গ্রেপ্তার ২/দৈনিক ক্রাইম বাংলা।। শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আবারো মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।।

আইসিটি প্রশিক্ষণে তরুণ প্রজন্মকে মানব সম্পদে পরিনত করলে দেশ এগিয়ে যাবে – এমপি শাওন।

রিপোর্টার: / ৩৭৪ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

মোঃ নজরুল ইসলাম ভোলাঃ ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আইসিটি প্রশিক্ষণ দিয়ে তরুণ প্রজন্মকে মানব সম্পদে পরিনত করলে দেশ এগিয়ে যাবে। আইসিটি প্রশিক্ষণ নিয়ে তরুণ সমাজ ঘরে বসে ইনকাম করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। সজীব ওয়াজেদ জয়ের তথ্য প্রযুক্তি সেবা এগিয়ে নিতে লালমোহন ও তজমুদ্দিনে আইসিটি উপদেষ্টা ইশরাক চৌধুরী নাওয়ালের পরিকল্পনায় নতুনত্ত্বে, সৃজনশীল ও আন্তর্জাতিক মান বজায় রেখে ছাত্র-ছাত্রীদেরকে আইসিটি প্রশিক্ষণ দিতে হবে।
২৮ আগস্ট শুক্রবার বেলা সাড়ে ১১টায় লালমোহন পশ্চিম চর উমেদ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে গজারিয়া গালর্স স্কুল এন্ড কলেজে আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রাম এর একমাস ব্যাপী অফিস এপ্লিকেশন কোর্স লেভেল-১ এর শুভ উদ্বোধনকালে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
এমপি শাওন বলেন, আইসিটি জ্ঞানার্জন করে তরুণ প্রজন্ম স্বাবলম্বী হতে পারে এবং ভবিষ্যত জীবন গড়তে পারবে। লালমোহন-তজুমদ্দিনের আইসিটি উপদেষ্টা ইশরাক চৌধুরী নাওয়ালের সভাপতিত্বে ও আইসিটির পরিচালক মোঃ সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, গজারিয়া গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক সেলিম, পশ্চিম চর উমেদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সেলিম, ছাত্রলীগের সম্পাদক শাকিল ফরাজীসহ  আরো অনন্য নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ