• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,, পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে পড়ে নিহত এক, আহত ১০,,,দৈনিক ক্রাইম বাংলা অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি,,,  না মানলে ভোট বর্জনের হুঁশিয়ারি পায়রা বন্দরের কর্মচারীদের,, কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ,,,

সাদা কালো খামে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৩৭ পঠিত
আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সাদা কালো খামে

আনিয়া রোজী

গীতিকারঃ বাংলাদেশ টেলিভিশন।

এখন আমি মানুষ নই, যেন যন্ত্রণার স্তূপ।
কারণে-অকারণে সময়ে অসময়ে তীব্র বাক্যে
থাকতে হয় চুপ।
জীবনের কোন এক সময় বেদনার বৈরী সুখ আমায় ডাক দিয়েছিল।
একটু ও বুঝতে পারিনি সেই সুখ ছিল
এক পাহাড় যন্ত্রণার মৌচাক।
আমার মানতে কষ্ট হচ্ছে কোন এক সময় বেদনার বৈরী সুখ আমায় ডাক দিয়েছিল।
সেই সুখের করুন সুর যেন মৃত্যুর ডাহুক।
তবুও এখনো ডাক আসেনি ওপারে যাবার,
আজ কেন মনে হচ্ছে প্রতিটি
মানব যেন হিংসুটে হৃদয়।
নিজের প্রয়োজন মিটিয়ে নেয় আগে,
বিবেচনা নেই কারো কষ্ট কি লাগে।
জ্বালায় জ্বালায় গেঁথেছি মালা কতবার।
বেহেয়া, নির্লজ্জ, নিষ্ঠুর অনুতাপ
আসে যে আবার।
কোন অভিযোগের চিঠি আর
যাবে না কারো নামে।
ওপারে যাবার চিঠি আসে
যেন সাদা কালো খামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ