• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ব্যাংককে লুকিয়ে প্রেম করছেন রাফসান-জেফার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনেকদিন থেকেই সেসময় গুঞ্জন চলছে। অনেককে বলতে শোনা যায়, জেফারের সঙ্গে পরকীয়ার জেরেই নাকি রাফসানের সংসার ভেঙেছে। এসব আলোচনার মধ্যেই এবার রাফসান সাবাব ও জেফারকে একসঙ্গে দেখা গেল ব্যাংককে। সেখানে একান্তে সময় কাটাচ্ছেন তারা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা গেছে। সঙ্গে ছিলেন আরও দুজন। ধারণা করা হচ্ছে, ঐ দুজন পরিবারের সদস্য। এদিন রেষ্টুরেন্টের ভিতরে  রাফসান ও জেফার পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন। তবে এ সময় তাদের দুজনকে বেশ খোশমেজাজে দেখা গেছে। এদিন রাফসান গ্রীন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়ের্স্টান ড্রেস। দুজনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি তুলেছেন। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা। এদিকে শোবিজে গুঞ্জন রয়েছে, গোপনে তারা বিয়েও সেরেছেন। যদিও দুজন বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেন নি। গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণে গত বছর তিন বছরের সংসারের ইতি টানেন রাফসান সাবাব। তখনই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। রাফসানের সঙ্গে প্রেমের সর্ম্পক নিয়ে জেফার সে সময় বলেছিলেন ‘আমাকে নিয়ে এমন কথা তো যে কেউ বলতে পারে। এসব ভিত্তিহীন। মানুষ যখন একটা রসাল খবর বানাতে পারে, কেউ সেটার সুযোগ মিস করে না। আমার সঙ্গে রাফসানের সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে যে এখানে টানা হয়েছে, বলব যে এটা অনেক খারাপ একটা কাজ হয়েছে।’ তিনি আরও বলেছিলেন, ‘রাফসান শুধুই আমার বন্ধু ও সহকর্মী। প্রেমের সম্পর্কের যে কথা উঠছে, এটা তখনো ছিল না, এখনো নেই,’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ