• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

এবার শ্রাবন্তী, নুসরতের সঙ্গে জুটি বাঁধছেন স্বস্তিকা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০১ পঠিত
আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান, জুন মালিয়াদের সঙ্গে জুটি বাঁধছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এমন খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় হইচই। অনেকেই মুখ চাওয়াচাওয়ি করে ভাবছেন ব্যাপার কী! শ্রাবন্তী-নুসরত-জুনদের সঙ্গে কী করছেন স্বস্তিকা? তাহলে বিষয়টা খোলসা করেই বলা যাক। এবার টলিউডে মেয়েবেলা উদযাপনের ছবিই বানাচ্ছেন পরিচালক রাজর্ষি দে। ছবির নাম ‘ও মন ভ্রমণ’। ‘দিল চাহতা হ্যায়’, ‘জিন্দেগী না মিলেগি দোবার’-র মতো ছবিগুলি আপনারা হয়ত অনেকেই দেখেছেন, এটাও খানিকটা সেই ধারারই একটা ছবি বললে হয়তবা ভুল হয় না। আর সেই ‘ও মন ভ্রমণ’ ছবিতেই দেখা যাবে শ্রাবন্তী-নুসরত-স্বস্তিকাদের। ছবির গল্পে মেয়েবেলার ৪ বন্ধুর স্কুল শেষের পর যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তবে সময়ের চক্রে তাঁরা আবারও মুখোমুখি হবেন। জীবনের নানান ওঠাপড়া নিয়েই এই গল্পের বুনন। তবে ছবিকে দারুণ একটা চমক রয়েছে। আসলে গল্পটা কিন্তু তিন নয়, ৪ মহিলাকে নিয়ে। আর এই চতুর্থজনের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তথা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। ছবির গল্পে এই বন্ধুদের স্কুল শেষের পর আর কখনও দেখা হয়নি। জীবনের নানান জটিলতায় তাঁদের পথ ভিন্ন ভিন্ন পথে মোড় নিয়েছে। যোগাযোগও বন্ধ হয়ে গিয়েছে। তবে এই ৪ বন্ধু কেউ চাকুরীরত, কেউ ব্যবসা করেন, কেউ আবার অন্যকিছু। তবে তাঁদের সকলেরই একটা বিষয়ে মিল রয়েছে, সেটা হল একাকীত্ব। এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে হঠাৎই তাঁদের ৪ জনের ফের দেখা হয়ে যায়। জমে থাকা জটিলতা কাটিয়ে নতুন করে পথচলা শুরু করে তাঁরা। বন্ধুত্বই মুছে দেয় তাঁদের একাকীত্ব। ‘ও মন ভ্রমণ’ ছবিতে বিজনেস টাইকুন মনীশ সিং-এর স্ত্রী শ্রুতির ভূমিকায় দেখা যাবে নুসরতকে। আবার তাঁদের কোম্পানিতেই চাকুরী করেন ‘নন্দিনী’ স্বস্তিকা। ছবিতে রুলিং পার্টির এমএলএ অদ্রিজার চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। আর অনন্যা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক হয়ে ধরা দেবেন। এই চারজন ছাড়াও এছবিতে তারকার মেলা। দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, জুন মালিয়ার মতো তারকা ব্যক্তিত্বকে। এদিকে আবার টলিউডের এই ছবির সঙ্গে বলি যোগও রয়েছে। শোনা যাচ্ছে নুসরত জাহানের বিপরীতে দেখা যাবে সাহিল ফুলকে। হিন্দি টেলিভিশন দুনিয়ার অতি পরিচিত মুখ সাহিল। এই প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ