• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কলাপাড়ায় হত্যা চেষ্টার দৃশ্যমান ঘটনাকে আড়াল করতে চুরির নাটক।এ যেনো সিনেমাকেও হার মানিয়েছে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩০০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

হত্যা চেষ্টার দৃশ্যমান ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য চুরির নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। নবনির্মিত ঘরের দরজা, জানালা নেই অথচ সেই ঘর চুরির মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে কলাপাড়া থানায়, এ যেনো সিনেমাকেও হার মানিয়েছে বলে,আহত মিরনের মামা সাহাবউদ্দিন জানান। সম্প্রতি, উপজেলার বলিয়াতলী ইউনিয়নের মধুপাড়া সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মিরন খন্দকারের উপর নৃশংস হামলা করে হত্যা চেষ্টা চালায় তার চাচাতো ভাই নিজাম খন্দকার, তাইফুর ইসলাম সোহেল খন্দকার, নজরুল, মোস্তফা সহ মোট ১৪ জন। এতে মিরনের একটি হাতের ৯০ ভাগ এবং অন্য একটি হাতের ৪০ ভাগ বিচ্ছিন্ন হয়। এ ঘটনায় আহতের বাবা রফিক খন্দকার বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। তবে,্ওই হত্যা চেষ্টা মামলার বিপরিতে বিবাদী মোস্তফা চুরির নাটক সাজিয়ে মিথ্যে অভিযোগ করেন বলে জানান আহতের স্বজনরা। স্থানীয়সহ ভুক্তভোগীরা এ ঘটনার সুষ্ঠতদন্ত করে বিচারের দাবি করেন।
স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার, মনির হাওলাদার, জুলফু গাজী, নাসির হাওলাদার, মোজাম্মেল খন্দকার, মৎস্য ব্যবসায়ী আলম মোল্লা, বালিয়াতলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মিজান ব্যপারী বলেন, মিরনের উপর হামলার পরে অভিযুক্তরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়। তাদের গরু, ভেড়াসহ অন্যান্য মালামাল গ্রাম পুলিশ, মহিলা মেম্বার সহ দুইদিন পাহাড়া দিয়ে রেখেছি। তাদের স্বর্নালংকার ও নগদ টাকা সহ অন্যান্য মালামাল চুরি হয়েছে এটা সম্পূর্ন মিথ্যা। তাদের ঘরের দরজা জানালা নেই সেই ঘরে এতো মালামাল থাকে কি করে। অপর একজন বলেন, মামলা থেকে রক্ষা পেতে অভিযুক্তরা কল্পকাহিনীর নাটক সাজিয়েছে। তারা যে স্বর্নের কথা বলেছে এতো স্বর্ন ওই গ্রামে নেই। এ ঘটনায় পুরো গ্রাম ফুসে উঠেছে। দোষীদের শাস্তির দাবি জানান তারা।
গ্রাম পুলিশ ইসমাইল শরীফ জানান, গত ১০ই জুন রাতে মিরন খন্দকারকে কুপিয়ে আহত করার খবর পেয়ে ঘটনা স্থানে আসি। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের গরু, ভেড়া সহ অন্যান্য মালামাল দুইদিন পাহাড়া দিয়ে রেখে স্থানীয়দের সাথে নিয়ে কলাপাড়া থানা পুলিশকে অবগত করে তাদের মালামাল ফেরত দেয়া হয়েছে। মস্তফা খন্দকারের নতুন ঘরের দরজা, জানালা ছিলনা। একটি টিন দিয়ে দরজা আটকে দেয়া হয়েছে। সেই ঘরে চুরির ঘটনা সম্পূর্ন মিথ্যে ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদীত।
কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, চুরির বিষয়ে একটি অভিযোগ তার আত্মীয়ের মাধ্যমে থানায় পাঠিয়েছে। এ বিষয়টি তদন্ত করা হবে। তবে, হত্যা চেষ্টা মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ