• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ইসরায়েলে মোসাদের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল ইরান,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের রাজধানী তেল আবিবে মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্র ও সামরিক গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ জুন) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম এবং আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, তারা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনা ঘাঁটি ও গোয়েন্দা সংস্থা মোসাদের ‘অপারেশন প্ল্যানিং সেন্টার’-এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসির বিবৃতিটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এতে বলা হয়, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে এখনো আগুন জ্বলছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো এই হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ইসরায়েলি গণমাধ্যমের একটি প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দেশটির উপকূলীয় শহর হার্জলিয়ায় একটি ‘সংবেদনশীল স্থানে’ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে উল্লেখ করা হয়।

এর আগে সোমবার (১৬ জুন) ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবোর্জ প্রদেশে অভিযান চালিয়ে মোসাদের দুটি ড্রোন তৈরির কারখানা ধ্বংস করার দাবি করেছে ইরান। এ সময় দেশটির নিরাপত্তা বাহিনী দুইজন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।

ইরানি পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মেহদি আইআরএনএ-কে জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:

• ২০০ কেজিরও বেশি বিস্ফোরক

• ২৩টি ড্রোনের যন্ত্রাংশ

• লঞ্চার

• অন্যান্য কারিগরি সরঞ্জাম

• একটি নিসান পিকআপ ট্রাক

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, এই এজেন্টরা ড্রোনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিলেন।

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং পরস্পরের ভূখণ্ডে হামলার দাবি–প্রতিদাবির মধ্যে এই উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, সরাসরি সামরিক সংঘাতে গড়াতে পারে এই বিরোধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ