• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভোলা জেলা পুলিশের কল্যান সভা ২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

আবুল বাশার, ভোলা।

ভোলা জেলা পুলিশের কল্যান সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের সভাপতিত্বে এবং জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিলশেডে ভোলা জেলা পুলিশের জুন/২০২৫ এর কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় ভার্চুয়ালী যোগদান করেন প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়। এসময় প্রধান অতিথি সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের সমস্যা ও প্রস্তাব কল্যাণ সভায় উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। সভাপতি মহোদয় সাহসিকতা, সততা , নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

উক্ত কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ মোটরযান জরিমানাকারী অফিসারদের পারফরম্যান্স বিবেচনায় সনদ এবং পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার, ভোলা মহোদয় ।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), জনাব অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), অফিসার ইনচার্জ, ভোলা জেলার সকল থানা, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১, রিজার্ভ অফিস, সিভিল স্টাফ সহ জেলা পুলিশ ভোলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ