• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় নিখোঁজের ১১ বছর পরে অপহরন মামলা, প্রধান আসামী বাহাউদ্দিন গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৬৮৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

শিশু আলামিন নিখোঁজ হয়েছে ১১ বছর আগে। দীর্ঘ বছর যাবৎ সন্তান কে ফিরে পাবার আশায় পথ চেয়ে বসে আছে মা। এক বুক আহাজারি নিয়ে ঘুরেছেন দ্বারে দ্বারে। এমন ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে। অবশেষে, তার ছেলেকে অপহরন করার দায় এনে বাহাউদ্দিন ঘরামীকে প্রধান আসামী করে পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন মাহিনুর বেগম। এতে, অপহরনকারী ও পাচারকারী দলের সদস্য বাহাউদ্দিনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, শিশু আলামিন এবং অভিযুক্ত বাহাউদ্দিন প্রতিবেশি হওয়ায় ভালো সম্পর্ক ছিলো তাদের মাঝে। ২০১৪ সালের ২৪/০৮ তারিখে আলামিনকে নিয়ে স্থানীয় বাবলাতলা বাজারে যান বাহাউদ্দিন। তারপরে আর ফিরে আসেনি কেহ। অনেক খোজাখুজির পর ছেলেকে না পেয়ে কলাপাড়া থানায় ২৯/০৮/১৪ তারিখ সাধারন ডায়রি করেন মাহিনুর বেগম। ডায়রি নং- ১১৯২। এক মাস পরে বাহাউদ্দিন বাড়িতে আসলে তার কাছে শিশুটির কথা জানতে চাইলে আলামিন বাড়িতে চলে গেছে এবং তিনি জরুরি কাজে ঢাকা গিয়েছেন বলে জানান। পরবর্তীতে আবার শিশু আলামিন কোথায় আছে জানতে চাইলে বাহাউদ্দিন কয়েকজনের নাম বলে তাদের কাছে যোগাযোগ করতে বলেন। তাদের সাথে যোগাযোগ করে ছেলের সন্ধান পাওয়ার চেষ্টা করেন মা মাহিনুর বেগম। কিন্তু তারাও অবশেষে জানায় তার ছেলে বাহাউদ্দিনের কাছেই আছে। কিছুদিন পূর্বে বাহাউদ্দিন ও তার স্ত্রী হাসি বেগম ঝগড়া হলে তখন স্ত্রী বলে তুই আলামিনকে অপহরন করেছো এ ঘটনা আমি সবাইকে বলে দিবো। একথা শুনিয়া মাহিনুর বেগম পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন, মামলা নং- ৪৬৯/২৫। এ ঘটনায় ভুক্তভোগী মা তার ছেলেকে ফেরত পাওয়াসহ দ্রুত বিচারের দাবি জানান।
এ বিষয় কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম বলেন, আসামী বাহাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ