• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে সংবর্ধনা দিয়েছে কলাপাড়া প্রেসক্লাব/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩৭ পঠিত
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

মো.নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আইয়ুব ভূঁইয়া কে সংবর্ধনা দিয়েছে কলাপাড়া প্রেসক্লাব। শনিবার সকাল ১১ টায় প্রেসক্লাবের ইঞ্জি: তৌহিদুর রহমান (সি আই পি) মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাসুম, কলাম লেখক মীর আবদুল আলীম ও বিশিষ্ট সাংবাদিক সাহাবুদ্দিন সিকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুল আলম, মো.হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, সদস্য এ্যাড গোফরান বিশ্বাস পলাশ, সাবেক দফতর সম্পাদক মিলন কর্মকার রাজু, প্রভাষক চঞ্চল সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.রাসেল কবির মুরাদ, রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এসকে রঞ্জন। এ-সময় কলাপাড়া প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কমর্রত গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আইয়ুব ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী। এ সময় প্রধান অতিথির সফরসঙ্গীদের উত্তরিয় পড়িয়ে সন্মাননা করা হয়।
সভায় প্রধান অতিথি বলেন, মফস্বল সাংবাদিকদের নানা প্রতিবন্ধকতার সাথে লড়াই করে টিকে থেকে সংবাদ প্রেরণ করতে হচ্ছে, তেমনি নিয়মিত হুমকি, ধামকি সহ্য করতে হচ্ছে। সারাদেশে অহরহ সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে। তাই সাংবাদিকদের সুরক্ষায় জাতীয় প্রেসক্লাব কাজ করে যাচ্ছে। একই সাথে সকল সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দফতর সম্পাদক মো. জসিম পারভেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ