• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

বিতর্কিত ফোনালাপেই পদচ্যুত থাই প্রধানমন্ত্রী পেটংটার্ন,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১২৭ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পেটংটার্ন সিনাওয়াত্রাকে পদ থেকে অপসারণ করেছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে একটি বিতর্কিত ফোনালাপের ঘটনায় তাকে নৈতিক অনিয়মের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আদালতের রায়ে বলা হয়, জুন মাসে হুন সেনের সঙ্গে কথোপকথনের সময় প্রধানমন্ত্রী হিসেবে প্রয়োজনীয় সততা ও নৈতিক মান বজায় রাখতে ব্যর্থ হয়েছেন ৩৯ বছর বয়সী পেটংটার্ন। বিচারকদের মতে, তিনি জাতীয় স্বার্থের তুলনায় ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন।

এই রায়ের ফলে ২০০৮ সালের পর থেকে আদালতের রায়ে পদচ্যুত হওয়া পঞ্চম প্রধানমন্ত্রী হলেন পেটংটার্ন।

ফাঁস হওয়া ফোনালাপে তাকে হুন সেনকে ‘চাচা’ সম্বোধন করতে শোনা যায় এবং এক শীর্ষ সেনা কর্মকর্তাকে ‘প্রতিদ্বন্দ্বী’ আখ্যা দিয়ে সমালোচনা করেন।

এটি পেটংটার্ন ও তার বাবা, সাবেক প্রধানমন্ত্রী ঠাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে চলমান তিনটি গুরুত্বপূর্ণ মামলার মধ্যে দ্বিতীয়টির রায়।

৭৬ বছর বয়সী ঠাকসিনকে গত সপ্তাহে রাজতন্ত্র অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলেও ২০২৩ সালে দুর্নীতির মামলায় সাজা কমানোর পর কারাগারের পরিবর্তে হাসপাতালের কক্ষে অবস্থান করার ঘটনায় আরেকটি মামলার মুখোমুখি হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ