• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১২৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী, ডানপন্থি কর্মী ও জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার চার্লি কার্ককে ইউটাহ অঙ্গরাজ্যে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ৩১ বছর বয়সী কার্ককে লক্ষ্য করে দূর থেকে গুলি ছোড়া হয়। গুলি তার ঘাড়ে লাগলে তিনি মঞ্চে লুটিয়ে পড়েন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সেখানেই তার মৃত্যু হয়।

অনুষ্ঠানে প্রায় তিন হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুলির শব্দে জনসমাগমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় কার্ক মাটিতে পড়ে আছেন এবং দর্শকরা ছুটোছুটি শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, গুলি সম্ভবত পাশের কোনো ভবনের ছাদ থেকে ছোড়া হয়েছিল। তবে ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও খুনির পরিচয় প্রকাশ করা হয়নি। ইউটাহ জননিরাপত্তা কমিশনার বউ ম্যাসন জানিয়েছেন, অভিযুক্ত এখনও পলাতক এবং তদন্ত অব্যাহত আছে। এফবিআই এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে।

ইউটাহর গভর্নর স্পেনসার কক্স এ ঘটনাকে “রাজনৈতিক হত্যাকাণ্ড” হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “এটি কেবল ইউটাহ নয়, পুরো যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্ধকার দিন।” হোয়াইট হাউস থেকে দেওয়া ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “যারা এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, অর্থায়ন বা সহায়তা করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি আরও নির্দেশ দিয়েছেন, চার্লি কার্কের স্মরণে রোববার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

ডেমোক্র্যাট শিবির থেকেও নিন্দার ঝড় উঠেছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামা যৌথ বিবৃতিতে বলেছেন, “আমাদের দেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই, এটি এখনই বন্ধ হওয়া উচিত।” ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এই হত্যাকাণ্ডকে “ঘৃণ্য ও জঘন্য” বলে অভিহিত করেছেন।

চার্লি কার্ক ছিলেন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ নামে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কনজারভেটিভ যুব সংগঠনের সহপ্রতিষ্ঠাতা। সংগঠনটি ট্রাম্পের নির্বাচনী প্রচারে তরুণ ভোটারদের মধ্যে সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ট্রাম্প নিজেও স্বীকার করেছিলেন, তার দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পেছনে কার্কের বড় ভূমিকা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে কার্কের অনুসারীর সংখ্যা ছিল ৫৩ লাখের বেশি। তিনি জনপ্রিয় পডকাস্ট ও রেডিও শো ‘দ্য চার্লি কার্ক শো’ পরিচালনা করতেন এবং ফক্স নিউজে নিয়মিত অতিথি উপস্থাপক হিসেবেও হাজির হতেন। মৃত্যুর মুহূর্তে তিনি তার ‘আমেরিকান কামব্যাক ট্যুর’-এর প্রথম অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি বিতর্কে অংশ নিচ্ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, দেশটিতে রাজনৈতিক সহিংসতার হার দিন দিন বাড়ছে। গত বছর ট্রাম্পকে হত্যার জন্য দু’বার চেষ্টা হয়েছিল। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতারাই সাম্প্রতিক বছরগুলোতে হামলা ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন। চার্লি কার্কের হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতারই ভয়াবহ প্রতিফলন। সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ