• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত দশমিনার কৃতিসন্তান যোবায়ের হোসেন আক্কাস/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪৪ পঠিত
আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।

সমাজের কল্যাণ, মানবিকতা ও নেতৃত্বের মেলবন্ধনে যে তরুণরা আদর্শ হয়ে ওঠেন, তাদের মধ্যে অন্যতম পটুয়াখালীর দশমিনার কৃতিসন্তান যোবায়ের হোসেন আক্কাস। তরুণ রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় থেকে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত “আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও মেধাবীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা–২০২৫ অনুষ্ঠানে যোবায়ের হোসেন আক্কাস মর্যাদাপূর্ণ “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড” অর্জন করেন। এ সম্মাননা শুধু তার ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং সমাজ ও দেশের কল্যাণে তার অব্যাহত অবদানকেও তুলে ধরে।

বছরের পর বছর তিনি সমাজসেবা, জনকল্যাণ ও ক্রীড়া উন্নয়নে কাজ করে আসছেন। তরুণ প্রজন্মকে খেলাধুলা, নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করার পাশাপাশি নিজেও কার্যকর ভূমিকা রেখে চলেছেন। তার সততা, দায়বদ্ধতা ও আন্তরিকতার প্রমাণ হিসেবে এর আগেও তিনি একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্তি তাকে যেমন গর্বিত করেছে, তেমনি ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে সমাজসেবায় নিজেকে নিয়োজিত হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। যোবায়ের হোসেন আক্কাস আজ শুধু দশমিনার গর্বই নন, বরং দেশের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ