• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

নেপালের ইতিহাসে প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা ভাণ্ডারি,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৯৪ পঠিত
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের ইতিহাসে প্রথমবারের মতো নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভাণ্ডারি বরাল। দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল রোববার (১৪ সেপ্টেম্বর) তাকে এ পদে নিয়োগ দেন। এর মাধ্যমে নেপালের বিচার বিভাগ ও প্রশাসনে এক নতুন অধ্যায় সূচিত হলো।

প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল জানান, প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতেই সবিতা ভাণ্ডারির নাম অনুমোদন করেন প্রেসিডেন্ট। একই দিনে সকালে বিদায়ী অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

সবিতা ভাণ্ডারি পূর্বে নেপালের তথ্য কমিশনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি খ্যাতনামা আইনবিদ কৃষ্ণ প্রসাদ ভাণ্ডারির কন্যা। দীর্ঘদিনের আইনজীবী হিসেবে তার অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ এ পদে নিয়োগকে নেপালের নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বিচার ব্যবস্থায় উচ্চপর্যায়ে প্রথম নারী নেতৃত্ব শুধু প্রতীকী নয়, বরং ভবিষ্যতে নেপালে নারীর আইনি ও প্রশাসনিক অংশগ্রহণ বাড়াতে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ