• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বয়স্কভাতা, বিধবাভাতা, গর্ভবতীভাতা দেওয়ার নাম করে অসহায় ও দরিদ্র মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

অভিযোগ রয়েছে, সরকারি ভাতাভোগীর তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে টাকা নেন। কিন্তু ভাতার টাকা বা কার্ড না দিয়েই অনেক ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে হয়রানি করছেন। তবুও ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি এখনও বহাল তবিয়তেই আছেন।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, অসহায়দের ভাগ্য নিয়ে ব্যবসা করছেন কাইয়ুম মেম্বার। তারা দ্রুত এই দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ