• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

৪৯ নওগাঁ-৪ (মান্দা) সংসদীয় আসনের ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু—-দৈনিক ক্রাইম বাংলা।

মোঃ জালাল হোসেন।। / ২৩১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মোঃ জালাল হোসেন।।

মঙ্গলবার(১১ নভেম্বর) বিকেল চারটায় মান্দার কয়লাবাড়ী গ্রামে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠনে অংশ নেন। এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ আলাপচারিতায় তিনি তাঁদের দীর্ঘদিনের নদীভাঙনজনিত দুর্ভোগ, ঘরবাড়ি হারানোর বেদনা ও জীবন–সংগ্রামের করুণ বাস্তবতা মনোযোগ সহকারে শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের মান্দা থানা সভাপতি মুকুল, সমবায় দলের মান্দা থানা সহ-সভাপতি এনামুল, সমবায় দলের কাশোপাড়া ইউনিয়ন সভাপতি চঞ্চলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উঠান বৈঠকে ডাঃ টিপু বলেন, “মানুষের দুর্ভোগ কোনো রাজনৈতিক রঙ দেখে না। নদীভাঙন মান্দার মানুষের দীর্ঘশ্বাস হয়ে আছে বহুদিন। ব্লক স্থাপন, মেট্রেসিং ও বেঁড়িবাঁধ সংস্কারের মাধ্যমে এই অঞ্চলের স্থায়ী সমাধান করা হবে—ইনশাআল্লাহ।”

তিনি আরও আশ্বাস দেন, নির্বাচিত হলে নদীভাঙন প্রতিরোধে কার্যকর ও সময়োপযোগী প্রকল্প গ্রহণের পাশাপাশি স্থানীয় মানুষের পুনর্বাসন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

এলাকাবাসীরা ডাঃ টিপুর বক্তব্য ও আশ্বাসকে স্বস্তিদায়ক প্রত্যাশা হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ