• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৩তম জাতীয় নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার আপিলের চূড়ান্ত শুনানি,,,

রিপোর্টার: / ১৩১ পঠিত
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

১৩তম জাতীয় নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার আপিলের চূড়ান্ত শুনানি

সংবাদ
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা তিনটি আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদালত জানায়, দীর্ঘদিনের জটিল প্রক্রিয়া শেষে মামলাগুলো এখন শুনানির পর্যায়ে এসেছে এবং নির্বাচন শেষে তা নিষ্পত্তির জন্য তোলা হবে।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হওয়া পঞ্চদশ সংশোধনী আইনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের ৫৪টি ধারায় সংশোধন আনা হয়। সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর দুটি রিট দায়ের হয়—একটি সুজনের সম্পাদকসহ কয়েকজন এবং অন্যটি নওগাঁর মোফাজ্জল হোসেন। দীর্ঘ শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট সংশোধনীর ২০ ও ২১ ধারা অসাংবিধানিক ঘোষণা করে। পাশাপাশি ৭ক, ৭খ ও ৪৪(২) অনুচ্ছেদ বাতিল হয় এবং গণভোটসংক্রান্ত ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়।

এই রায়ের বিরুদ্ধে সুজন সম্পাদকসহ চারজন, নওগাঁর মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামী পৃথক তিনটি আপিল করেন। আপিল বিভাগে শুনানি শুরু হয় ৩ ডিসেম্বর এবং ৪, ৭, ৮ ও ১০ ডিসেম্বর পর্যন্ত টানা চলে। আপিলকারীদের পক্ষে যুক্তি তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া।

আদেশ দেওয়ার আগে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “১৫ বছরের জঞ্জাল সরিয়েছি ১৬ মাসে।” রাজনৈতিক ও আইনি দীর্ঘ টানাপোড়েনের প্রেক্ষাপটে তার এই মন্তব্যকে অনেকেই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ