• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে অবস্থান নিলেন প্রাথমিক শিক্ষকরা গাজার সংকট নিরসনে জাতিসংঘে কাতার-জর্ডান-যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ যুক্তরাষ্ট্রে শক্তিশালী সামুদ্রিক ঝড় নরইস্টার: বাতিল শত শত ফ্লাইট প্রত্যাহার হলেন শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাতারে মুরগি ও কৃষিপণ্যে নতুন আমদানি শুল্ক ঘোষণা নিয়োগপত্র পাননি আড়াই হাজার প্রাথমিক শিক্ষক: ক্ষুব্ধ প্রার্থীরা ইরানের ফ্লাইট বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগদাদের আলোচনা সামুদ্রিক খাতের আধুনিকায়নে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৮৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।

মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভা এবং বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কাণ্ডারি ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মান্দা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব এম. এ. মতীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক সুযোগ। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সভা থেকে সর্বসম্মতিক্রমে নওগাঁ-৪ মান্দা আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ