• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়োগপত্র পাননি আড়াই হাজার প্রাথমিক শিক্ষক: ক্ষুব্ধ প্রার্থীরা ইরানের ফ্লাইট বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগদাদের আলোচনা সামুদ্রিক খাতের আধুনিকায়নে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া নিয়ে সরকারের অস্তিত্বে নাহিদের প্রশ্ন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নির্যাতিত মুসলিম সমাজের পাশে থাকার ঘোষণা: এরদোয়ান সূচকের উত্থানেও ডিএসইতে কমলো বাজার মূলধন পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা জাপানের বাজারে কর্মসংস্থান বাড়াতে জাপানি ভাষা শেখার তাগিদ রাজধানীর বনানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রাষ্ট্র পরিচালনায় বিএনপির বিকল্প নেই: নুরুল হক নুর,,

রিপোর্টার: / ২১৩ পঠিত
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

রাষ্ট্র পরিচালনায় বিএনপির বিকল্প নেই: নুরুল হক নুর

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো দলের পক্ষে দেশ পরিচালনা কিংবা রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ব্যক্তিগত প্রাপ্তি বা তার দল কতটি আসন পাবে—এগুলো মুখ্য বিষয় নয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় বসানো জরুরি। তিনি দাবি করেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তির পক্ষে এই রাষ্ট্রকে স্থিতিশীলভাবে পরিচালনা করা সম্ভব নয়।

নিজ আসনের স্থানীয় বিএনপি নেতাদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে নুর বলেন, দীর্ঘদিনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন ও শিপলু খানের ত্যাগ ও অবদান তিনি গভীরভাবে উপলব্ধি করেন। দুঃসময়ে তারা দলের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা অস্বীকার করার সুযোগ নেই। বৃহত্তর রাজনৈতিক বাস্তবতায় দল তাকে এই আসনে সমর্থন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে স্থানীয় নেতাদের সঙ্গে নিয়েই পিছিয়ে পড়া এই জনপদের উন্নয়নে কাজ করবেন।

নিজ এলাকা থেকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে নুরুল হক নুর জানান, দলের চেয়ারম্যান তাকে ঢাকার যেকোনো একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি নিজ এলাকার চরাঞ্চলের মানুষের সেবা করা এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যেই পটুয়াখালী-৩ আসনকে বেছে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ