• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

রাষ্ট্রীয় শোকের কারণে জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

রিপোর্টার: / ১২৩ পঠিত
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

রাষ্ট্রীয় শোকের কারণে জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরীক্ষা নতুন সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জানান, রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষ্যে পূর্বনির্ধারিত পরীক্ষাটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা একই সময় ও একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সংগ্রহ করার প্রয়োজন নেই।

বোর্ড সূত্রে আরও জানানো হয়, পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সব নির্দেশনা ও নিয়ম অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

উল্লেখ্য, বুধবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে।

নতুন সূচি অনুযায়ী, ৫ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে রোববার বাংলা, সোমবার ইংরেজি এবং মঙ্গলবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর কারণে বুধবারের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ