• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করেই চীনে নামল ইরানি মাহান এয়ার লঞ্চের ভাড়া বাড়ল, রেল ও ফেরির ভাড়ায় এখনো অনিশ্চয়তা জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দিতে আটক ১৭ কিশোরের পলায়নের অভিযোগ, অস্বীকার পুলিশের মধ্যপ্রাচ্য ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সন্ধিক্ষণে: কাতারের আমির নিত্যপণ্যের লাগামহীন দাম: বাজারে অস্থিরতায় বিপাকে সাধারণ মানুষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ কেনায় এয়ারবাসকে সমান সুযোগের প্রত্যাশা রোহিঙ্গা সংকটের সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নতুন তথ্য: যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে এক রাতে আটক ৬২৪

রমজানে বিকেল ৩টা থেকে রাত ৯টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন, ঈদে ২৪ ঘণ্টা খোলা,,,

রিপোর্টার: / ১৫৮ পঠিত
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

রমজানে বিকেল ৩টা থেকে রাত ৯টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন, ঈদে ২৪ ঘণ্টা খোলা

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের চাহিদা বৃদ্ধি ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রমজানের প্রথম দিন থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এতে গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি কমবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ঈদুল ফিতরকে কেন্দ্র করে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরবর্তীতে ২৬ মার্চ থেকে আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ