• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, ‘স্বাভাবিক প্রক্রিয়া’ বললেন অর্থমন্ত্রী,,,

রিপোর্টার: / ১৫৯ পঠিত
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, ‘স্বাভাবিক প্রক্রিয়া’ বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে অপসারণ করে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ পরিবর্তনকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং প্রয়োজনে আরও পরিবর্তন করা হবে।

একই দিনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ এর ১০ এর ৫ অনুচ্ছেদ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পৃথক প্রজ্ঞাপনে ড. আহসান এইচ মনসুরের অবশিষ্ট নিয়োগ মেয়াদ বাতিল করা হয়।

গভর্নর পদে দ্রুত পরিবর্তনের কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে বলেন, “নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এটিও সেই ধারাবাহিকতার অংশ। এটি অস্বাভাবিক কিছু নয়।”

তিনি আরও বলেন, নতুন সরকারের নিজস্ব কর্মসূচি, অগ্রাধিকার ও নীতিগত দৃষ্টিভঙ্গি রয়েছে। সেগুলো বাস্তবায়নের প্রয়োজনেই সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে।

উল্লেখ্য, ড. আহসান এইচ মনসুরকে ২০২৪ সালের আগস্টে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে প্রায় দেড় বছরের মাথায় তাকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় এ পরিবর্তন এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ