• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

রিপোর্টার: / ৩৬ পঠিত
আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ
গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় না দিয়ে প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

আলোচনায় গ্রামীণ সড়কের বেহাল চিত্র তুলে ধরেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, বর্ষা মৌসুমে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। বিশেষ করে চরাঞ্চলে রাস্তা না থাকায় কৃষকরা সময়মতো পণ্য বাজারে নিতে পারেন না, ফলে ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন।

নিজ এলাকার পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, কাউনিয়া ও পীরগাছা উপজেলায় অধিকাংশ সড়ক এখনো কাঁচা রয়ে গেছে। পুরো আসনে বিপুলসংখ্যক রাস্তা পাকাকরণের বাইরে রয়েছে, যা উন্নয়নের বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে।

এর জবাবে মন্ত্রী বলেন, “সংসদ সদস্যের বক্তব্য যথার্থ। অতীতে উন্নয়নের নামে নেওয়া অনেক মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সময়েও কিছু ক্ষেত্রে পক্ষপাতমূলক বরাদ্দের কারণে উত্তরাঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।

মন্ত্রী স্পষ্ট করে জানান, বর্তমান সরকার সেই ধারা থেকে বেরিয়ে এসে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। “দুর্নীতিমুক্তভাবে আমরা গ্রামাঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন করব এবং ধাপে ধাপে কাঁচা রাস্তা পাকা করা হবে,” বলেন তিনি।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীম-এর এক প্রশ্নের জবাবে তিনি জানান, অতীতে স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে অনেক গ্রামীণ সড়কের উন্নয়ন থমকে ছিল। এখন সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

একই অধিবেশনে রাজধানীর সড়কের নামকরণ প্রসঙ্গেও তথ্য দেন মন্ত্রী। তিনি জানান, ২০০৮ সাল থেকে ঢাকা মহানগরের ১২১টি সড়কের নতুন নামকরণ করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, সাংবাদিক ও বিভিন্ন আন্দোলনের শহীদদের নামে রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি সেবা পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ