• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

দিনব্যাপী দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বরিশালে।

রিপোর্টার: / ৪৪৬ পঠিত
আপডেট: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ২৬ ডিসেম্বর’২০২০ শনিবার সকাল ১০.০০টায় বরিশাল জেলার বেসরকারী উন্নয়ন সংগঠন ”আভাস” কতৃক বাস্তবায়িত ইউএসএআইডি ও ইউকেএইড অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগীতায় ”নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ” প্রকল্পের আওতায় গঠিত বরিশাল জেলার বরিশাল সিটি কর্পোরেশন প্লাটফর্ম সদস্যদের দিনব্যাপী দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষন আভাস প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে সভাপতিত্ব করেন প্লাটফর্মের আহ্বায়ক ও নারী নেত্রী প্রফেসর শাহ-সাজেদা। প্রশিক্ষনটি পরিচালনা করেন এস.এম সিরাজুল ইসলাম। প্রশিক্ষনে প্লাটফর্মের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশিক্ষনে আরো উপস্থিত ছিলেন আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, মনিটরিং কোঅর্ডিনেটর ও আভাসের মনিটরিং অফিসার মো: আলী আহসান, প্রজেক্ট অফিসার নাসরিন খানম, পুরোহিত শ্রী সঞ্জীব সিংহ বর্মন, সাংবাদিক ও সচেতন নাগরিক বৃন্দ।

দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে ছিলেন এস.এম সিরাজুল ইসলাম। প্রশিক্ষনের মূল উদ্দেশ্য ছিল প্লাটফর্ম সদস্যবৃন্দ তাদের এলাকাতে কিভাবে কাজ করবে, কোন কোন বিষয়ের উপর কাজ করবে তার একটি সুস্পষ্ট ধারনা নিবেন এবং আইনগুলো সম্পর্কে জনগনের মাঝে সচেতনতা তৈরী করতে পারবেন। প্রশিক্ষনে তারা বিভিন্ন গ্যাঁপ খুঁজে বের করে আগামীতে কিভাবে কোথায় কাজ করতে হবে। সেগুলো দলীয় কাজের মাধ্যমে বের করেন। প্রশিক্ষনে অংশগ্রহনকারী সকল সদস্যগন নারী ও শিশু নির্যাতন আইন-২০০০, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এবং এডভোকেসি ও নেটওয়াকিং সম্পর্কে ধারনা লাভ করেন।
পরিশেষে প্রশিক্ষন ও প্লাটফর্মের সভাপতি প্রফেসর শাহ-সাজেদা নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের সহিংসতা রোধে করনীয় বিষয়গুলো আলোচনা করেন এবং কমিটির ভূমিকা ও সহযোগিতা চেয়ে সভার সমাপনী ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ