• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর: রাতের সেবার সময় বাড়ল ২০ মিনিট কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতিতে নতুন শক্তি যোগাবে: তথ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে চিকিৎসাসেবা, সবগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ৪৪০টির বেশি স্থানে চালু ৫জি সেবা, পূর্ণাঙ্গ বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার ঢাকা শহরকে রক্ষায় নতুন আন্দোলনের ডাক দিলেন মির্জা ফখরুল শিশু নির্যাতন রোধে জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ প্রান্তিক গ্রাহক থাকছেন প্রভাবমুক্ত: তথ্যমন্ত্রী ২৬ জেলার দেশাত্মবোধক গানের ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন, গর্বিত হাজীপুরের রেদোয়ান হাসান তপু

কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতিতে নতুন শক্তি যোগাবে: তথ্যমন্ত্রী

রিপোর্টার: / ১৭ পঠিত
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬

 

কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতিতে নতুন শক্তি যোগাবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিপুল বৈদেশিক ও দেশীয় ঋণের চাপ এবং ব্যাংক খাতে উচ্চ পরিমাণ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরই প্রান্তিক কৃষকদের স্বার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের আসল ও সুদ সম্পূর্ণ মওকুফ করেছে। এই সিদ্ধান্ত দেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি ও শক্তি সঞ্চার করবে।

শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কনফারেন্স কক্ষে প্রাণ গ্রুপ আয়োজিত প্রথম ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ১২ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ, সমপরিমাণ দেশীয় ঋণ এবং প্রায় ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে। এমন পরিস্থিতিতেও সরকার কৃষকদের সুরক্ষায় সাহসী ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, দেশের জিডিপি, কর্মসংস্থান এবং দক্ষ জনশক্তির একটি বড় অংশ কৃষি অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষকদের সহায়তা করা মানে জাতীয় অর্থনীতির ভিত্তিকে আরও শক্তিশালী করা।

জহির উদ্দিন স্বপন বলেন, কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতিতে উত্তরণের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই রূপান্তর সফল করতে আধুনিক প্রযুক্তি, কারিগরি জ্ঞান এবং উদ্ভাবনী উদ্যোগের সমন্বয় প্রয়োজন।

তিনি আরও বলেন, কাঁচা কৃষিপণ্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি-শিল্পজাত পণ্যে রূপান্তর করা গেলে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের অনুসন্ধানী ও তথ্যনির্ভর প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের গবেষণাভিত্তিক প্রতিবেদন নতুন উদ্যোক্তা তৈরিতে যেমন সহায়ক হবে, তেমনি কৃষি ও কৃষি-শিল্প খাতের জন্য কার্যকর নীতিমালা প্রণয়নেও সরকারকে সহায়তা করবে। এজন্য কৃষি অর্থনীতি ও অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি বিষয়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো সংকলন করে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সরকারের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের আগেই ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণা করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও সুপরিকল্পিত উন্নয়ন কৌশল নিয়ে কাজ করছে, যার অন্যতম প্রধান ভিত্তি দেশের কৃষি খাত।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে এবং এ আয়োজনের জন্য প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শুধু সাংবাদিকদের উৎসাহিত করে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখে।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এছাড়া প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল, বিভিন্ন গণমাধ্যমের শীর্ষস্থানীয় সাংবাদিক, গবেষক ও উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ