• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা

রিপোর্টার: / ৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ ওঠার পর মাদারীপুরের ধুরাইল ইউনিয়নে অভিযুক্ত মনিরুল হাওলাদারের বাড়িতে এখন জনশূন্য পরিবেশ বিরাজ করছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা জানান, অভিযুক্তের মা, ভাইসহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। খালাসীকান্দি গ্রামের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, টিনশেড ঘরগুলোর দরজায় বাইরে থেকে তালা ঝুলছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে বাড়িটিতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অভিনেত্রী বাঁধন অভিযোগ করেছেন, ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে থাকাকালীন একদল ব্যক্তি তাকে শারীরিকভাবে হেনস্তা ও আঘাত করেন। এ সময় তার শরীরে পানি ও কোমল পানীয় নিক্ষেপ করা হয় এবং তার ফোন ফেলে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট জুলকারনাইন সায়ের এই হামলায় জড়িত থাকার অভিযোগে আটজনের নাম প্রকাশ করেছেন, যার মধ্যে মনিরুল হাওলাদারের নামও রয়েছে। তবে ইতালির পুলিশের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের তথ্যমতে, মনিরুল হাওলাদার ধুরাইল ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা এবং এলাকায় প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। মনিরুলের সৎভাই ওবায়দুল হাওলাদার জানান, বিদেশে যাওয়ার জন্য মনিরুল প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছিলেন, যার ঋণ এখনো পুরোপুরি শোধ হয়নি। ওবায়দুল বলেন, “ওর বিচার হোক, আমরা ওর সঙ্গে নেই। ওর মা-বোন-ভাই সবাই পালিয়েছে।” তিনি আরও দাবি করেন, পরিবারের সদস্যরা মনিরুলের কর্মকাণ্ডের সঙ্গে একমত নন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারিহা রফিক ভাবনা জানান, খবর পাওয়ার পরপরই মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কেউ যাতে বাড়িঘরে হামলা করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদারকেও প্রয়োজনীয় সহযোগিতার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চেয়ারম্যান জানান, সকালে কয়েকজন ব্যক্তি বাড়ির সামনে এসেছিলেন, তবে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নজরদারিতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ