• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

রিপোর্টার: / ১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পদায়ন ও বদলি সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি দুদকে দায়ের করা অভিযোগ এবং সংস্থাটির মুখপাত্রের বক্তব্যে আসিফ মাহমুদকে জড়িয়ে যেসব মন্তব্য করা হয়েছে, সেগুলোকে ‘মিথ্যাচার’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন তিনি। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব অভিযোগের প্রকৃত তথ্য, নথিপত্র এবং ঘটনার আদ্যোপান্ত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ একটি বিস্তারিত প্রেজেন্টেশনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা এবং অভিযোগগুলোর প্রেক্ষাপট জনসমক্ষে উপস্থাপন করবেন। একই সঙ্গে দুদকের মুখপাত্রের বক্তব্যের বাস্তবতা এবং এর বিপরীতে থাকা তথ্য-প্রমাণাদিও সেখানে তুলে ধরা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ