• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামী ৭ অক্টোবর ঢাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিসহ তিন দাবিতে বিশেষ কমিটির বৈঠক ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা হচ্ছে: মন্ত্রী শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি: ট্রলি ও লাগেজ সংকট চরমে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে কামারুম মুনিরার দায়িত্ব গ্রহণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু বুধবার রাতে ইরানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা ইরাকি এয়ারওয়েজের রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা চাইলেন পররাষ্ট্র দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

আগামী ৭ অক্টোবর ঢাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আগামী ৭ অক্টোবর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনকে কেন্দ্র করে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে উদ্বোধনী পর্ব ও র‍্যালির কর্মসূচি রাখা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সম্মেলনের মূল লক্ষ্য হলো শিক্ষার বাণিজ্যিকীকরণ প্রতিহত করা, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও পুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আওয়াজ তোলা। একইসঙ্গে মৌলবাদী ও সাম্প্রদায়িক অপতৎপরতা রুখে দিতে এবং ছাত্র রাজনীতির বিপ্লবী ও আদর্শবাদী ধারাকে আরও বেগবান করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় অংশটি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা সভা, নতুন নির্বাচিত কমিটির পরিচিতি পর্ব এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রয়েছে। এছাড়া দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা, ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ এবং প্রগতিশীল ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও এই সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ