• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ পেলেন ফেরদৌসী আহমেদ

রিপোর্টার: / ০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তার পদ থেকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সূত্র জানায়, মিষ্টির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নানা বিতর্ক ও অভিযোগ ছিল। এর আগে ওয়ার্ড কাউন্সিলর থাকাকালীন তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস এবং জোরপূর্বক জমি দখলের মতো গুরুতর অভিযোগ উঠেছিল। এসব কর্মকাণ্ডের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও বিভিন্ন সময় নানা মহলে প্রশ্ন ও সমালোচনার জন্ম হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠলে এই নির্দেশ এলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ