• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি

রিপোর্টার: / ১৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। সদ্য সমাপ্ত এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিদায় নেয় বাংলাদেশ দল। এই হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়ক হিসেবে তীব্র সমালোচনার মুখে পড়েন জ্যোতি। এর জের ধরেই তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। বিসিবির দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে পাঠানো এক ইমেইল বার্তার মাধ্যমে তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। ওয়ানডে দলের দায়িত্বে বহাল থাকলেও সংক্ষিপ্ত সংস্করণে তিনি আর দলকে নেতৃত্ব দিতে চান না বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ