• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গুলশানের আ.লীগের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি জাতীয় গ্রিডে বৃদ্ধি পেল গ্যাসের সরবরাহ সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়ামের কাজ পেল কাতারি নতুন তথ্য: বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান বোয়িং থেকে আরও বিমান কেনার সিদ্ধান্ত, নেপথ্যে কী? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন নিলেন মির্জা ফখরুলের ভাই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকছে না যুক্তরাজ্যে কাতারের আমিরের নামে নতুন ইনোভেশন সেন্টার নতুন তথ্য: রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি

রিপোর্টার: / ৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। সদ্য সমাপ্ত এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিদায় নেয় বাংলাদেশ দল। এই হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়ক হিসেবে তীব্র সমালোচনার মুখে পড়েন জ্যোতি। এর জের ধরেই তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। বিসিবির দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে পাঠানো এক ইমেইল বার্তার মাধ্যমে তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। ওয়ানডে দলের দায়িত্বে বহাল থাকলেও সংক্ষিপ্ত সংস্করণে তিনি আর দলকে নেতৃত্ব দিতে চান না বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ