• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ফিফার ২১১ দেশকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবি

রিপোর্টার: / ৬ পঠিত
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশসহ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটি সদস্য সংস্থাকে অন্তত ১ কোটি ডলার করে আর্থিক অনুদান দেওয়ার দাবি জানিয়েছে উয়েফা ও কনকাকাফ। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি টাকা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো এক যৌথ চিঠিতে এই প্রস্তাব তুলে ধরেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ শেষে ফিফার নগদ তহবিলের পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলারে দাঁড়াতে পারে। তাদের মতে, ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ পর্যন্ত ফিফার যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই তুলনায় এই তহবিল অনেক বেশি। প্রস্তাব অনুযায়ী, ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চক্রে ২১১টি সদস্য সংস্থাকে এককালীন এই অর্থ দিলে তাতে ফিফার মোট ব্যয় হবে প্রায় ২১১ কোটি ডলার, যা তাদের নিয়মিত বরাদ্দের বাইরে থাকবে।

এদিকে ফিফা সভাপতির দায়িত্ব থেকে আগামী মার্চে চতুর্থবারের মতো নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। এর ঠিক একদিন আগে ফিফার সহসভাপতি ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন ডেবি হিউইট, ইনফান্তিনো এবং মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রোমের কাছে একটি জরুরি চিঠি দিয়েছেন। সেখানে আগামী ১৫ অক্টোবরের ফিফা কাউন্সিল সভার আগেই সংস্থার বাতিল হওয়া বিনিয়োগ পরিকল্পনার সকল নথিপত্র জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ