• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের ১০ দেশে মার্কিন নাগরিকদের সতর্কতা জারি

রিপোর্টার: / ৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির পে প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্ভূত পরিস্থিতিতে বিমান চলাচল স্থগিত, আকাশসীমা বন্ধ ঘোষণা ও ভ্রমণে আকস্মিক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে তাদের সতর্ক করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এই বিশেষ নিরাপত্তাবার্তা প্রকাশ করে। অঞ্চলটিতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি এই মুহূর্তে মধ্যপ্রাচ্য ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিরাপত্তা সতর্কতার আওতায় থাকা ১০টি দেশ হলো— ইসরাইল, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে এবং এই সংঘাত যেকোনো মুহূর্তে মারাত্মক রূপ নিতে পারে। একই সঙ্গে ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো বিশ্বের যেকোনো স্থানে মার্কিন নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান বা যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীকে হুথিদের হামলা থেকে রক্ষা করতে সৌদি আরব মিত্রদের সহায়তা চেয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতির ধারাবাহিকতায় ইয়েমেনে হুথি অবস্থান কিংবা ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাতে পারে—এমন আলোচনার মধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে এই জরুরি বার্তাটি এলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ