• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে আটক ১৭ কিশোরের পলায়নের অভিযোগ, অস্বীকার পুলিশের মধ্যপ্রাচ্য ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সন্ধিক্ষণে: কাতারের আমির নিত্যপণ্যের লাগামহীন দাম: বাজারে অস্থিরতায় বিপাকে সাধারণ মানুষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ কেনায় এয়ারবাসকে সমান সুযোগের প্রত্যাশা রোহিঙ্গা সংকটের সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নতুন তথ্য: যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে এক রাতে আটক ৬২৪ বিদেশগামী কর্মীদের কল্যাণ ফি বাড়িয়ে ৫৫০০ টাকা নির্ধারণ সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইতালির মিলানে রিয়াদ এয়ারের সরাসরি ফ্লাইট ১৬ ডিসেম্বর থেকে

অপ্রতিম অকাল প্রয়াণ: আসামিদের পক্ষ নেবেন না কুমিল্লা আইনজীবী

রিপোর্টার: / ১২ পঠিত
আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)-এর অকাল প্রয়াণের ঘটনায় বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মামলার আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে সমিতি এই কঠিন অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

ঘটনার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা আইনজীবী সমিতির প্রতিনিধিদের মধ্যে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচনার মূল কেন্দ্রে ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠা, দোষীদের দ্রুত শনাক্তকরণ এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়টি নিশ্চিত করা। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ বলেন, সম্পূর্ণ মানবিক দিক বিবেচনায় নিয়ে মৌখিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সমিতির কোনো সদস্য এই মামলায় অভিযুক্তদের আইনি সহায়তা দেবেন না। বিচার প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটবে কি না জানতে চাইলে তিনি জানান, আইন অনুযায়ী এমন পরিস্থিতিতে রাষ্ট্র নিজেই আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের ব্যবস্থা করবে, কারণ একতরফা বিচারে ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।

সভা শেষে আইনজীবী সমিতির নেতারা কুমিল্লার কোটবাড়ী এলাকার গন্ধমতিতে অপ্রতিমের বাড়িতে গিয়ে তার শোকসন্তপ্ত বাবা-মায়ের সঙ্গে দেখা করেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ