• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: প্রতিমন্ত্রী মরিয়ম মৃত্যুকাণ্ড: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড আবেদন কাতারের অর্থনৈতিক মহাপরিকল্পনা

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড

রিপোর্টার: / ১ পঠিত
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দ্বিতীয় স্ত্রী মরিয়মের অস্বাভাবিক মৃত্যুতে প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম এমপির চার দিন এবং তার স্ত্রী মাকসুদা বেগমের একদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনের পক্ষে পাঁচটি প্রধান কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে ঘটনার সময় আসামিরা নিজ বাসায় অবস্থান করছিলেন এবং তারা মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা, মানসিক চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন বা উস্কানি দিয়েছিলেন কিনা তা যাচাই করা। এছাড়া পলাতক আসামি ওবায়দুর রহমানের অবস্থান শনাক্তসহ তাকে গ্রেপ্তার এবং এই ঘটনার সঙ্গে অন্য কোনো অচেনা ব্যক্তি জড়িত আছে কি না তা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। মামলার এজাহারে ভুক্তভোগী মরিয়মের বাবা অভিযোগ করেছিলেন যে, এমপি নজরুল ও মাকসুদা বেগম ভুক্তভোগীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ঘটনার মূল রহস্য উদঘাটনই রিমান্ডের অন্যতম লক্ষ্য বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ