• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: প্রতিমন্ত্রী মরিয়ম মৃত্যুকাণ্ড: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড আবেদন

গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন

রিপোর্টার: / ০ পঠিত
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ড ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) তাদের অবস্থান স্পষ্ট করেছে। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই কেবল আইনি পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ আরও জানান, এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে চিঠি প্রদান করেছিল। তবে আইন অনুযায়ী সংসদ থেকে চিঠি না আসা পর্যন্ত কমিশনের নিজস্ব কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তিনি স্পষ্ট করেন যে, সংসদ থেকে চিঠি এলে তারা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে ব্যক্তিগত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গাজী নজরুল ইসলাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয় এবং এ বিষয়ে সংসদ ও নির্বাচন কমিশনে চিঠি পাঠায় জামায়াতে ইসলামী।

এরই ধারাবাহিকতায় গত রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুন নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় রাতেই পুলিশ এমপি গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। একই রাতে মরিয়মের বাবা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ