• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক নতুন তথ্য: আফগানিস্তানের ১০ লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করেই চীনে নামল ইরানি মাহান এয়ার লঞ্চের ভাড়া বাড়ল, রেল ও ফেরির ভাড়ায় এখনো অনিশ্চয়তা জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দিতে আটক ১৭ কিশোরের পলায়নের অভিযোগ, অস্বীকার পুলিশের মধ্যপ্রাচ্য ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সন্ধিক্ষণে: কাতারের আমির

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক

রিপোর্টার: / ৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘের সদর দপ্তরে সফররত কাতারের মহামান্য আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত এই সাক্ষাতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে কূটনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কীভাবে আরও সক্রিয় ভূমিকা পালন করা যায়, তা নিয়ে উভয় নেতা বিস্তারিত মতবিনিময় করেছেন।

বৈঠকের এক পর্যায়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে মানবিক ত্রাণ সহায়তা প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাতারের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জাতিসংঘের প্রতিটি উদ্যোগে কাতারের এমন অবিচল সমর্থন ও অংশীদারিত্ব প্রশংসার যোগ্য। এই সময় জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের এজেন্ডায় থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও বিশদ আলোচনা হয়।

আলোচনায় কাতার ও জাতিসংঘের মধ্যকার পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। এ সময় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি এবং আমীরের সফরসঙ্গী প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি জাতিসংঘের মহাসচিবের দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও এই আলোচনায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ