• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে ভারতে পাচার হচ্ছে কুশ ৩১ ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাসদ কার্যালয় থেকে শতাধিক আ.লীগ নেতাকর্মী আটক মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাট: গ্রেপ্তার ৪ নেতানিয়াহুর ‘ভিত্তিহীন’ অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার জাতিসংঘে তারেক রহমানের বক্তব্য বিশ্বজুড়ে প্রশংসিত: রুহুল কবির রিজভী যাত্রীসংকটে বরিশাল রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা নেই বিমান বাংলাদেশ পুলিশে আসছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট সোনারগাঁওয়ে ট্রলারডুবির ঘটনায় তিন ভাই-বোনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় আওয়ামী দোসরদের আটক করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাট: গ্রেপ্তার ৪

রিপোর্টার: / ৪ পঠিত
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুর-১ এ অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভয়াবহ হামলা, লুটপাট এবং স্থাপনা ভাঙচুরের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দারুসসালাম জোনের সহকারী কমিশনার এমদাদুল হক বিপুল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠনের ব্যানারে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, মুখোশ পরিহিত দুই শতাধিক সশস্ত্র ব্যক্তি জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। এরপর লুট করা হয় মূল্যবান চিকিৎসাসামগ্রী, ভ্যাকসিন, ওষুধ ও নগদ অর্থ। তাণ্ডব চালানোর সময় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবনসহ পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় পর্যায়ে দীর্ঘ সময় ধরে জায়গাটি দখলের জন্য বিএনপির দুটি পক্ষ তৎপর ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতের ওই হামলার মাধ্যমে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি পক্ষ জায়গাটির নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এবং মামলার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ