• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

চুক্তিভঙ্গ ও অসম্পূর্ণ কাজ

রিপোর্টার: / ৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কাতারে নির্মাণ প্রকল্পের কাজ অসম্পূর্ণ রাখা এবং চুক্তিভঙ্গের অভিযোগে একটি কোম্পানি ও দুইজন ব্যক্তির করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। চূড়ান্ত রায়ে অভিযুক্তদের ক্ষতিগ্রস্ত পক্ষকে ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে কাজের অগ্রিম বাবদ ১১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ১ লাখ রিয়াল অন্তর্ভুক্ত রয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ৫৫ লাখ রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা তৈরির জন্য চুক্তি হয়েছিল। বাদী পক্ষ চুক্তির সমস্ত শর্ত ও কিস্তি নিয়মিত পরিশোধ করলেও অভিযুক্ত কোম্পানিটি মাঝপথে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। তারা নির্দিষ্ট সময়সীমা এবং চুক্তির মান বজায় রাখতে ব্যর্থ হয়, যা আইনত চুক্তিভঙ্গের শামিল। আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল।

একজন প্রকৌশলী বিশেষজ্ঞের প্রতিবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কোম্পানিটি প্রথমে ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে মামলা দায়ের করে। সেখানে তারা অসম্পূর্ণ কাজের মূল্য বাবদ ১৯ লাখ ৬৯ হাজার রিয়াল এবং ত্রুটিপূর্ণ কাজের ক্ষতিপূরণ দাবি করেছিল। প্রাথমিক বিচারে আদালত বাদীপক্ষের সব শর্ত পূরণ হয়েছে মর্মে রায় প্রদান করেন।

প্রথম ইন্সট্যান্স আদালতের রায়ের বিরুদ্ধে অভিযুক্তরা আপিল করলেও উচ্চতর আদালত সেই রায় বহাল রাখেন। সর্বশেষ ক্যাসেশন কোর্ট অভিযুক্তদের আপিল আবেদনটি সরাসরি খারিজ করে দিয়ে নিম্ন আদালতের রায়ই চূড়ান্ত করেন। এর মাধ্যমে মামলার দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটল। আল শার্ক পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাসেশন কোর্ট ওই আবেদন গ্রহণ না করে পূর্বের রায় বহাল রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ