• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ফিফা আসিয়ান কাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হয়ে আরও বড় সংকটে পড়েছে দলটি। বিরতির বাঁশি বাজার আগ পর্যন্ত প্রতিপক্ষের জালে ৬ গোল হজম করেছে বাংলাদেশ। বিপরীতে শাহরিয়ান ইমনের সৌজন্যে এসেছে একটি গোল, যা পুরো টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম গোল।

ম্যাচের শুরু থেকেই র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়া আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায়। ১১ মিনিটে তারা প্রথম গোল করার পর, মাত্র নয় মিনিটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ইউএসএল লিগের ফরোয়ার্ড মিচেল বেকার ব্যবধান দ্বিগুণ করেন। এরপর স্বাগতিকরা ম্যাচের আধিপত্য বজায় রেখে স্কোরলাইন ৩-০ তে নিয়ে যায়। ৩৭ মিনিটে সুকির চমৎকার এক কাট-ব্যাক থেকে হেডের মাধ্যমে ইমনের গোলে ব্যবধান কিছুটা কমার আশা জাগলেও, এরপরই শুরু হয় ইন্দোনেশিয়ার গোলবন্যা। আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা স্কোরলাইন ৩-০তে নিয়ে যায়। তবে আরও শোচনীয় অবস্থা বুঝি গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্যই তোলা ছিল।

সেই ৩৭ মিনিটেই বেকার নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং পরবর্তী পাঁচ মিনিটের মধ্যে নিজের চতুর্থ গোলটি আদায় করে নেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে জাস্টিন হাবনার দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন। সব মিলিয়ে শেষ ১৫ মিনিটে চারটি গোল হজম করে চরম কোণঠাসা অবস্থায় প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ