• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ মূল্যস্ফীতি জনজীবনে চাপ সৃষ্টি করছে: অর্থমন্ত্রী গুলশানের নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর তিন মাসের মধ্যেই সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবা ও লাগেজ ব্যবস্থাপনা পরিদর্শনে মন্ত্রী সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী, আশ্বস্ত করলেন রাশেদ খাঁন ট্রাম্পের নৈশভোজে অংশ নিলেন তারেক রহমান ও জুবাইদা ঢাকার মাদক বাণিজ্যে শিশুদের ব্যবহার উদ্বেগজনক পর্যায়ে শাহজালালে স্বর্ণসহ বিমানের কর্মী ও যাত্রী আটক শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্যে: দীনেশ ত্রিবেদী

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি উল্লেখ করেন, জনপ্রতিনিধিরা জনগণের রায়ে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। পাঁচ বছর মেয়াদের শেষে তাদের পুনরায় জনগণের কাছে পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। তাই জনসেবা নিশ্চিত করা এবং কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করা নির্বাচিত সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে ‘সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের লক্ষ্য অভিন্ন—জনগণের সেবা করা। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। বিদ্যুৎ সংকটের সমাধানে সৌরবিদ্যুৎকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ইউনিয়ন ও উপজেলা পরিষদের ভবনের ছাদে সৌর প্যানেল বসানোর পাশাপাশি গ্রামীণ পর্যায়ে বাড়ির ছাদেও সৌর প্যানেল স্থাপনে মানুষকে উৎসাহিত করতে হবে। দিনের বাড়তি বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে। তিনি বলেন, বিদ্যুৎ সমস্যার সমাধানে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ সময় বলেন, বর্তমান সরকার পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সততা এবং কর্মদক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ কর্মস্থলকে নিজের এলাকা মনে করে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, আগামী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে সব পরিবার ও কৃষকের কাছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। এছাড়া সার ডিলারদের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বিদ্যুৎ বিভাগের সচিব মিজ মিরানা মাহরুখসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলার উপপরিচালক (স্থানীয় সরকার), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্রশাসকরা সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ