• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পল্টন-প্রেস ক্লাবে অটোরিকশা চালকদের অবরোধ, রাজধানীতে তীব্র যানজট সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা ও অবকাঠামো নির্মাণের তীব্র নিন্দা বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি আলোচনার আহ্বান ইরানের চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনে বিশ্বশক্তির জোর প্রতিযোগিতা ১৭২ যাত্রীর প্রাণরক্ষা: হাসপাতালে আহত পাইলটকে দেখতে গেলেন ক্রাউন ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হাজিপুরে বৈদ্যুতিক চুরি ঘিরে উত্তেজনা, দুইজন আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি

মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি আলোচনার আহ্বান ইরানের

রিপোর্টার: / ৬ পঠিত
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থিরতা নিরসনে সামরিক শক্তি প্রয়োগ বা নতুন কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা কোনো কার্যকর সমাধান নয় বলে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনকে সংঘাতের পথ পরিহার করে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেছেন, এই অঞ্চলে চলমান যুদ্ধ থামানোর একমাত্র এবং টেকসই পথ হলো ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ আলোচনার প্রক্রিয়া।

বর্তমানে যুদ্ধের উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ব জ্বালানি তেলের প্রধান রুট ‘হরমুজ প্রণালি’। এ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান তার দাবির পক্ষে অটল থেকে যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। এছাড়া, আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংকে আটকে থাকা বা ফ্রিজ করা ইরানের অর্থ দ্রুত অবমুক্ত করার দাবিও জানানো হয়েছে। মূলত আলোচনার টেবিলে এই বিষয়গুলোর সুরাহা হলেই মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখা সম্ভব বলে মনে করছে ইরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ