
সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ বছরের দিবসটির প্রতিপাদ্য হলো ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ।’
সম্মেলন কেন্দ্রে পৌঁছানোর পর অনুষ্ঠানের আগে প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় শুরু হওয়া এই আয়োজনে দেশের আবাসন ও টেকসই নগর পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সরকারের দায়িত্বশীল ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে দিবসটির গুরুত্ব তুলে ধরেন আলোচকরা।