• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার: / ৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় গ্রাম আদালত বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার লালুয়া ইউনিয়নের জনতা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লালুয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল খালেক। এ ছাড়া গ্রাম আদালতের কলাপাড়া উপজেলা সমন্বয়কারী রাশেদ খান উপস্থিত ছিলেন।

“গ্রাম আদালতই গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সবচেয়ে সহজ ও কার্যকর মাধ্যম” শীর্ষক বিষয়ে পক্ষে ও বিপক্ষে লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় পক্ষে দলের সদস্যরা হলেন মোসা. তানজিলা আক্তার, মোসা. ইসরাত জাহান ও দলনেতা বায়জীদ। বিপক্ষে দলের সদস্যরা হলেন মো. ইবনে সাবিত, মোসা. নাহিদা আক্তার ও দলনেতা মোসা. আফরোজা আক্তার। এতে পক্ষে দল বিজয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় পক্ষে দলের দলনেতা বায়জীদ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বক্তারা, গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপকভাবে প্রচার ও প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় গ্রাম আদালতের মূল স্লোগান তুলে ধরা হয়— “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলে যাই গ্রাম আদালতে।

অনুষ্ঠান শেষে উভয় দলকে পুরস্কার প্রদান করা হয়।
###
মো. নাহিদুল হক
কলাপাড়া
০৫.১১.২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ