• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন

হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন

রিপোর্টার: / ৩৫ পঠিত
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন
যাত্রীসেবার মানোন্নয়ন ও নিরাপদ ভ্রমণের প্রত্যয়ে পরিচালনায় কাউসার আহমেদ পান্না ও মোঃ আলমগীর সরদার
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুর এলাকায় যাত্রীদের যাতায়াত সুবিধা বাড়াতে চালু রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) হাজীপুর কাউন্টার। এ কাউন্টারের মাধ্যমে বরিশালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে নিয়মিত বাস চলাচলের ব্যবস্থা রয়েছে। এতে স্থানীয় যাত্রীদের যাতায়াত আরও সহজ হচ্ছে।
কাউন্টারটির পরিচালনায় রয়েছেন কাউসার আহমেদ পান্না ও মোঃ আলমগীর সরদার। তাঁদের পরিচালনায় যাত্রীদের সুবিধা, সময়মতো বাস চলাচল এবং যোগাযোগব্যবস্থা সহজ করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
কাউন্টারের প্রদর্শিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন রুটে বাস চলাচল করে।
বাস চলাচলের সময়সূচি:
হাজীপুর থেকে বরিশাল: সকাল ৬টা ১০ মিনিট।
হাজীপুর থেকে কুষ্টিয়া, পাবনা ও ফরিদপুর: সকাল ৭টা।
হাজীপুর থেকে পিরোজপুর হয়ে খুলনা: সকাল ৭টা ৪০ মিনিট।
হাজীপুর থেকে বরিশাল: সকাল ৮টা ৪০ মিনিট।
হাজীপুর থেকে খুলনা: সকাল ৯টা ৩০ মিনিট।
হাজীপুর থেকে বরিশাল: সকাল ১০টা ৩০ মিনিট।
হাজীপুর থেকে বরিশাল: সকাল ১১টা ৪০ মিনিট।
হাজীপুর থেকে বরিশাল: দুপুর ১টা।
হাজীপুর থেকে দিনাজপুর: দুপুর ১টা ৫০ মিনিট।
হাজীপুর থেকে খুলনা: দুপুর ২টা ১০ মিনিট।
হাজীপুর থেকে বরিশাল: বিকেল ৩টা।
হাজীপুর থেকে বরিশাল: বিকেল ৪টা।
হাজীপুর থেকে বরিশাল: বিকেল ৫টা।
কর্তৃপক্ষের প্রদর্শিত সময়সূচি অনুযায়ী যাত্রীরা তাঁদের প্রয়োজনীয় গন্তব্যে যাওয়ার জন্য বাসের সময় জেনে টিকিট সংগ্রহ করতে পারবেন। যাত্রার আগে কাউন্টারে যোগাযোগ করে সময়সূচি ও আসনসংক্রান্ত তথ্য নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
টিকিট বুকিং ও যোগাযোগ:
📞 ০১৭৫৮-৭০০৪৭৩
📞 ০১৭৯০-৪১৩২২২
বিআরটিসি হাজীপুর কাউন্টার
পরিচালনায়: কাউসার আহমেদ পান্না ও মোঃ আলমগীর সরদার।
যাত্রীদের যাতায়াত সহজ করতে বিআরটিসি হাজীপুর কাউন্টার হতে পারে স্থানীয় মানুষের নির্ভরযোগ্য যোগাযোগসেবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ