• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে এক রাতে আটক ৬২৪ বিদেশগামী কর্মীদের কল্যাণ ফি বাড়িয়ে ৫৫০০ টাকা নির্ধারণ সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইতালির মিলানে রিয়াদ এয়ারের সরাসরি ফ্লাইট ১৬ ডিসেম্বর থেকে নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী

বরিশালের সন্তান আরিফিন মোল্লাকে চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৯৬ পঠিত
আপডেট: রবিবার, ১১ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক।।মামুনুল ও হেফাজত ইস্যুতে মন্তব্য করায় বরিশাল-৫ (সদর) এর কৃতি সন্তান, সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য মোঃ আরিফিন মোল্লাকে জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে।

আরিফিন মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল ১০ এপ্রিল অনলাইন সার্ভিসের এক ডেলিভারিম্যান তার ঢাকাস্থ নিকুঞ্জ-২ এর বাসায় পার্সেল দিয়ে গেলে তাতে তিনি একটি চিঠি পান। টাইপ করে লেখা চিঠিতে তাকে মৃত্যুর জন্য রেডি থাকার কথা বলা হয়েছে।

এ ব্যাপারে তিনি চরমোনাই’র ইসলামী শাসন আন্দোলন ও হেফাজতের সদস্যদের সন্দেহ করছেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরিফিন মোল্লা জানান, কিছু দিন যাবত সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে চরমোনাই ও হেফাজত ইসলামের সংশ্লিষ্টতা সহ খেলাফত মজলিসের নেতাদের কথায় কথায় সরকার পতনের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ করেন।

তারই ধারাবাহিকতায় এরুপটি হতে পারে বলে তিনি আশংকা করছেন।

এ ব্যাপারে তিনি পুলিশের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছেন এবং আগামীকাল থানায় জিডি করবেন বলে জানিয়েছেন সংবাদকর্মীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ