• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি

রুপোর তরী – মোঃ নাঈমূর রহমান রনি/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৫৩৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

 ৷৷৷৷৷৷৷৷ ৷ ৷৷ ৷৷৷ রুপোর তরী।।।।।।।।।।।।।।।

              – মোঃ নাঈমূর রহমান রনি

আষাঢ়ের বারিধারা আচমকা ঝড়।
এই বুঝি উড়ে যাবে মোর বাড়ি ঘর।
বয়ে চলে জলরাশি স্রোতধারা
অকুল পাথারে ওই যাচ্ছে জেলেরা
কুলে বসে কেঁদে যায় স্বজনেরা
আশায় বেঁধে ঘর
আসবে ফিরে মানিক তাহারা থামে যদি ঝড়।

উথাল পাতাল ঢেউ ধোঁয়া কুয়াশা।
ঘনিয়ে আসবে সুদিন বুকে বাঁধে আশা।
নয়নে নয়নে খেলা
ডুবে বুঝি যাবে বেলা
বুকেতে বাধিয়া ভেলা
চোখে নিরশা
করেনা পরোয়া কোন আল্লাহ ভরসা।

রুপালি ইলিশে জাল গিয়েছে ভরে।
মাল্লাদের মনে তখন আনন্দ নাহি ধরে।
আনন্দে চোখ ছল ছল
এসেছে আশার সকাল
অন্ধকার হয়েছে অতল
ফিরে যাচ্ছে নীড়ে
রুপালি ইলিশে তরী গিয়েছে ভরে।

ওই দেখো আসছে মাঝিমাল্লা দল
মুখ ভরা হাসি তাদের চোখ ভরা জল।
ভাগাভাগি করে নিয়ে টাকা কড়ি
ফিরে যাচ্ছে মাঝি আপন বাড়ি
পথ পানে চেয়ে আছে কন্যাকুমারী
বুকে নিয়ে আসার ঢল
নীড়ে এসে ফিরে পায় সুখের মহল।

ফিরে এসে গল্পের খুলে দেয় ডালা।
দেখতে দেখতে এসে যায় পুনঃ যাত্রার পালা।
সোনার দেহ পোড়ে রুপোর আশায়
সংসার চলে না কারো দেহের মায়ায়
রুপোর তরী দেখি সাগর মোহনায়
মৎস বন্দর জুড়ে ইলিশের মেলা
জীবন বাজি রেখে গড়ি মোরা
সোনার বাংলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ