• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি

রিপোর্টার: / ৫১ পঠিত
আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আগামী ঈদের দিন সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি জানান, প্রধান এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন।

সোমবার জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।

মো. আবদুস সালাম বলেন, “আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহেই সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এ স্থানান্তর করা হবে।”

তিনি আরও জানান, জাতীয় ঈদগাহের প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এবার জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, “জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য চারটি পথ এবং বের হওয়ার জন্য সাতটি পথ রাখা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে পুরো প্রাঙ্গণে মোট ১২১টি কাতারের ব্যবস্থা করা হচ্ছে।”

মুসল্লিদের অজুর সুবিধার জন্য ঈদগাহসংলগ্ন অজুখানায় একসঙ্গে ১৪০ জন অজু করতে পারবেন বলেও জানান তিনি।

এছাড়া জাতীয় ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থাও রাখা হয়েছে। সব মিলিয়ে ঈদের প্রধান জামাতকে ঘিরে নিরাপত্তা ও সেবামূলক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে ডিএসসিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ