• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ায় ৩২ জন গ্রেপ্তার মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বড় পরিবর্তনের পথে পেন্টাগন ডেঙ্গু নির্মূলে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা ড্রোন হামলার আশঙ্কায় মিয়ানমারের মান্দালয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কিলিয়ান এমবাপ্পে রাশিয়ার চেচনিয়ায় তরুণীর নিখোঁজ হওয়া নিয়ে রহস্য: পরিবারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তরুণরাই দেশকে পরিবর্তনের মূল শক্তি: ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন সংযুক্ত আরব আমিরাতের সব বিমানের ওপর আকাশসীমা নিষিদ্ধ করল আলজেরিয়া চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

কালকিনিতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৩৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতি‌নি‌ধিঃমাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ে লাঠির আঘাতে বড় ভাই ফালান বেপারী (৬০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আন্ডাচর গ্রামের ফালান বেপারীর ছোট ভাই কালাম বেপারীর জমি ক্রয়ের জন্য ৬ মাস আগে ১৫ হাজার টাকা বায়না করেন।

বৃহস্পতিবার সকালে ফালান বেপারী তার ছোট ভাই কালাম বেপারীর কাছে গিয়ে বলেন আমার বায়না দেয়ার জমি দলিল দাও আর যদি জমি দলির না দাও তাহলে আমার বায়নার টাকা ফেরত দাও। ফালান বেপারী তার বায়নার টাকা ফেরত চাইলে এতে ক্ষিপ্ত হয়ে কালাম বেপারী ও তার স্ত্রী ও তার ছেলে রাজীব বেপারী দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে ফালান বেপারী ও তার ছেলে শামীম উপর হামলা করে।

হামলার এক পর্যায়ে ছোট ভাই কামাল বেপারী উত্তেজিত হয়ে ঘরে রক্ষিত কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় ফালান বেপারী।

সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন হত্যার খবর পেয়ে ঘটনা এস্থল থেকে ফালান বেপারীর লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ