• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তীব্র গরমে রাজধানীতে পানির হাহাকার: দৈনিক ৪৫ কোটি লিটার ঘাটতিতে চরম ভোগান্তি গণমাধ্যম সংস্কারে পরামর্শ কমিটি গঠনের ঘোষণা, সব পক্ষকে নিয়ে এগোতে চায় সরকার সুন্দরবনে আবারও বনদস্যুদের তাণ্ডব: ট্রলারসহ ১২ জেলে অপহরণ, অভিযানে বনরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনী বাংলার মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না’ — ঠাকুরগাঁওয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা মামলায় রায়: ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন তিস্তা-পদ্মায় ব্যারেজ নির্মাণের ঘোষণা, পানি সংকট মোকাবিলায় বড় পরিকল্পনার ইঙ্গিত প্রধানমন্ত্রীর স্বচ্ছ নিয়োগে ভোলায় পুলিশে চাকরি পেলেন ৩৩ তরুণ-তরুণী, খুশিতে পরিবারগুলো ভারতীয় গরু বন্ধে স্বস্তিতে রাজশাহীর খামারিরা, কোরবানির হাটে দেশি পশুর আধিপত্য ভোলা নৌপথে বাড়ছে যাত্রীচাপ, ফিটনেসবিহীন লঞ্চ নিয়েঈদে শঙ্কা এআই ও সাইবার নিরাপত্তায় দক্ষতা না বাড়ালে রাষ্ট্র ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

পাটকেলঘাটায় কৃষক আজিজুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন কাশিয়াডাঙা গ্রামের কৃষক আরিজুল  মোড়ল হত্যাকান্ডের রহস্য উদঘাটন হত্যার সাথে জড়িতদের দ্রুত গেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার  পাটকেলঘাটা কাশিয়াডাঙ্গা বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ২ টায় মানব বন্ধন কর্মসূচিতে এলাকার  শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন  খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ শরিফুল মোড়ল,ওয়ার্কাস পার্টির নেতা সুফল আইচ, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মোড়ল,ইউপি সদস্যের রবিউল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিপন হোসাইন। বক্তারা তাদের বক্তব্যে বলেন নিরীহ কৃষক আরিজুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে প্রশাসনের প্রতি জোর দাবি  ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা বলেন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। গত ১১ ই জানুয়ারি   রাত এগারোটার দিকে  বাড়ির পাশেই  তাকে পিটিয়ে শ্বাসরোধ করে  হত্যা করা হয়। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে  গ্রেপ্তারকৃত মঈজদ্দিন মোড়ল পাটকেলঘাটা থানাধীন কাশিয়াডাঙা গ্রামের ইব্রাহীম মোড়লের ছেলে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার  জানান, কৃষক আরিজুল  হত্যার ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ